ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ এর মৃত্যুতে দৈনিক ভোরের কুমিল্লা সম্পাদক'র শোক প্রকাশ

অনলাইন সংস্করণ
৬ নভেম্বর ২০২০, ৬:৩৯ পূর্বাহ্ণ • ৬৮ বার পঠিত
অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ এর মৃত্যুতে দৈনিক ভোরের কুমিল্লা সম্পাদক'র শোক প্রকাশ
ফয়সাল মবিন পলাশঃ দেবিদ্বারের মোহাম্মদপুর সিরাজুল হক্ কলেজের প্রতিষ্ঠাতা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাহার মৃত্যুতে কুমিল্লা উত্তর জেলা তথা দেবিদ্বার উপজেলা রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজপথের মুজিব আদর্শে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ত্যাগী আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ রাজনৈতিক জীবনে সাবেক সিনেট সদস্য, ডাকসু সদস্য, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ এর মৃত্যুতে মোঃ আবুল কালাম আজাদ বলেন- হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মানতে পারছি না, চারদিকে ঘোর অন্ধকার দেখতেছি, এই শোক সইবার নয়। হে মহান সৃষ্টিকর্তা তুমি এই শোক সইবার শক্তি দাও। আমি বাকরুদ্ধ, হতবাক, কিং-কর্তব্যবিমুঢ়। দেবিদ্বারের দুঃসময়ের আওয়ামীলীগের কান্ডারী, সাবেক সিনেট সদস্য, ডাকসু সদস্য, সাবেক দেবিদ্বার আওয়ামীলীগের সভাপতি, সাবেক কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ এম হুমায়ন মাহমুদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। হে মহান সৃষ্টিকর্তা তুমি উনাকে জান্নাতের সর্বোচ্চ স্হান দাও - আমিন তাহার মৃত্যুতে দৈনিক ভোরের কুমিল্লা পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন