ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

অভ্যন্তরীণ কোন্দল দমাতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ

অনলাইন সংস্করণ
২৩ নভেম্বর ২০২০, ৩:৪০ পূর্বাহ্ণ • ৫৪ বার পঠিত
অভ্যন্তরীণ কোন্দল দমাতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ
ডেস্ক রিপোর্টঃ
নরসিংদী ও সিরাজগঞ্জের সিদ্ধান্ত দলে কোন্দল সৃষ্টিকারীদের জন্য কঠোর বার্তা আওয়ামী লীগের। সুস্থ প্রতিযোগিতাকে স্বাগত জানানোর পাশপাশি, দলের অভ্যন্তরীণ বিরোধ দমন করতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরু এবং সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়াকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আর স্থানীয় কোন্দলের জেরে রবিবার (২২ নভেম্বর ) অব্যাহতি দেয়া হয় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাতকে। দলে কোন্দল সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে এ নীতিতেই চলবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। নরসিংদী এবং সিরাজগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতির মাধ্যমে তৃণমূলকে সেই বার্তাই দেয়া হয়েছে বলে জানানো হয়। স্থানীয় আওয়ামী লীগ বলছে দু'টি ঘটনার মূলে জেলার শীর্ষ নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের ভেতরে দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তেমনি দলীয় শৃঙ্খলা বজায় রাখতেও তার অবস্থান অনমনীয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, 'দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। এমনকি কারও জন্য যদি দলীয় শৃঙ্খলা নষ্ট হয় প্রয়োজনে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হবে। আর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, 'তাদের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর হওয়ায় দলের নীতিনির্ধারকরা তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। কোন্দল দুর করতে যেসব সাংগঠনিক ইউনিটের নেতাদের বারবার সতর্ক করার পরও অবস্থার পরিবর্তন হয়নি তাদের জন্য নরসিংদী এবং সিরাজগঞ্জের সিদ্ধান্ত কঠোর বার্তা বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। সভাপতির নির্দেশ অনুযায়ী দলকে আরও সুসংগঠিত করতে খুব শিগগিরই দেশব্যাপী সীমিত পরিসরে সাংগঠনিক সফর শুরু করা হবে বলে জানান নেতারা।

আরও পড়ুন