ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আটক মূল হোতা

অনলাইন সংস্করণ
২১ জানুয়ারি ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আটক মূল হোতা
ডেস্ক রিপোর্টঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ থেকেবহুল আলোচিত ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী মূল হোতা চাঁদপুরের মতলব দক্ষিণ থেকেবহুল আলোচিত ক্যাসিনোর আদলে ‘মোবাইলঅ্যাপসের’ মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী মোঃ আলমাছ প্রধান (৩৯) নামের মূল হোতাকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোররাতে মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল, একটি ৫ লক্ষ টাকার ব্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। আটককৃত মোঃ আলমাছ প্রধান চাঁদপুরের মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধানের ছেলে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। এছাড়া তার এই অপকর্মের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন