ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ থেকে উপসর্গে ও করোনায় মৃতদের তথ্য সংবাদ মাধ্যমে দিবে না কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ৭:৫৯ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
আজ থেকে উপসর্গে ও করোনায় মৃতদের তথ্য সংবাদ মাধ্যমে দিবে না কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ উপসর্গে ও করোনায় মৃতদের তথ্য সংবাদ মাধ্যমে দিবে না কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। এই করোনা ইউনিট চালুর পর থেকে নিয়মিত ভাবে উপসর্গ ও করোনায় মৃতদের তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হতো । প্রতিদিন সকালে সাংবাদিকদের এই বিজ্ঞপ্তি মেইলে দেয়া হতো। তবে বুধবার থেকে কোভিড-১৯ সংক্রান্ত যেকোনো তথ্য কুমিল্লা মেডিকেল কলেজ থেকে জানানো হবে না বলে জানান কর্তৃপক্ষ । গত১৯ আগস্ট রাতে কুমেক হাসপাতালের কোভিড ইউনিটের চিকিৎসক ইশতিয়াক জামান চৌধুরী এক ইমেইল বার্তায় এ তথ্য জানান। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী কাল (আজ) থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর কোনো খবর কোনো ধরনের মিডিয়ায় দেয়া হবে না। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোভিড সংক্রান্ত কোনো খবর জানতে হলে জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা গেল। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুজিবুর রহমান বলেন, মূলত তথ্য বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় সময় দেখা যায় আমাদের তথ্য এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মিলে না। কারণ এখানে উসর্গ নিয়ে মারা যাওয়া অনেকের নমুনা পজেটিভ আসে। সেটি আবার দু’দিন পর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়। ফলে করোনা পজিটিভ এবং উপসর্গে মারা যাওয়া নিয়ে একই ব্যক্তির তথ্য দু’জায়গায় আসে। এ নিয়ে বিভ্রান্তি হয়। সেটি এড়াতেই এ সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়কে ফোকাল পয়েন্ট করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র মতে গত১৮ আগস্ট রাতে কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সিনিয়র সচিব জিয়াউল আহসানের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামানসহ জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ তবে সিভিল সার্জন ও জেলা প্রশাসন উপসর্গে নিহতদের কোন বিস্তারিত তালিক প্রকাশ করে না। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাধারণ মানুষ । সাধারন মানুষের দাবি যেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। উপসর্গে ও করোনায় মৃত তালিকা যেন আগের মত প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে কুমিল্লার কর্মকর্ত সাংবাদিকরা সঠিক তথ্য পাওয়া কষ্টকর হবে বলে দাবি করেছেন।

আরও পড়ুন