ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতির মাতৃবিয়োগ

অনলাইন সংস্করণ
৪ আগস্ট ২০২০, ২:৩৮ অপরাহ্ণ ৬৩ বার পঠিত
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতির মাতৃবিয়োগ


সাজ্জাদ হোসেন শিমুলঃ

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের মাতা
বিশিষ্ট সমাজ সেবক রত্নাগর্ভা আলহাজ্ব হাসেনা বেগম (৬৫) সোমবার দুপুরে ইন্তেকাল
করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ৮টায় তার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমার জানাযাতে দৈহিক দূরত্ব বজায় রেখে বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র, ১ কন্যা, বহু নাতী-নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পদ্মকোট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আজ্জমের স্ত্রী। রত্নাগর্ভা ধার্মিক এ সফল সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সামাজিক সংগঠন সম্মাননা প্রদান ও রত্নাগর্ভা হিসেবে স্বীকৃতি দান করেন।

তার বড় ছেলে সফিকুল ইসলাম হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দ্বিতীয় ছেলে আলহাজ্ব হুমায়ুন কবির ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি, তৃতীয় ছেলে ওমর ফারুক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর
সভাপতি, চতুর্থ ছেলে মনিরুল ইসলাম দূর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের
উপ-সহকারী পরিচালক ও একমাত্র কন্যা কুহীনূর আক্তার গৃহীনি।

আরও পড়ুন