ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসলামী বক্তা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানে অ্যামনেস্টির বিবৃতি

অনলাইন সংস্করণ
১৪ জুন ২০২১, ৪:৫২ অপরাহ্ণ ৭৬ বার পঠিত
ইসলামী বক্তা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানে অ্যামনেস্টির বিবৃতি
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই বিবৃতিতে বলা হয়েছে, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ আবু ত্ব-হা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে।’ ক্রিকেটার থেকে আলোচিত ইসলামী বক্তা হওয়া ৩১ বছর বয়সী আদনানের নিখোঁজের পর থেকে রংপুরে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। পুলিশ জানিয়েছে, আদনানেন গাড়িচালক আমির উদ্দীন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ রয়েছেন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ১০ জুন ছেলে রিখোঁজ হওয়ার পরের দিন তার মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন। মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‌‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আদনানের সর্বশেষ মোবাইল খোলা ছিল টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেখান থেকে তদন্ত শুরু হলে, ভালো হত।’

আরও পড়ুন