ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কক্সবাজারের সাহিত্যিকা পল্লী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন সংস্করণ
৩১ জানুয়ারি ২০২১, ৮:১১ পূর্বাহ্ণ • ৮০ বার পঠিত
কক্সবাজারের সাহিত্যিকা পল্লী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত
দেলোয়ার হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):
কক্সবাজারের সাহিত্যিকা পল্লী এলাকায় সাইফুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করা হয়েছে। গত শনিবার (৩০ জানুয়ারি) রাতে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকায় এই নির্মম খুনের ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা মৃত গুরা মিয়া বহদ্দারের ছেলে। নিহতের বড় ভাই নুরুল কবির জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন