ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

অনলাইন সংস্করণ
১৫ এপ্রিল ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ ৬২ বার পঠিত
করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী
অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে অন্যের জমির করলা চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে লাঠিপেটা করেছেন তার স্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বংশিপাড়া গ্রামের কৃষক ফরহাদ হোসেনের জমি থেকে করলা তোলার সময় ছালেহা বেগম (৪১) নামে ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তার কাছ থেকে বস্তাভর্তি করলা উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তার স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি লোকজনের সামনেই নিজের স্ত্রীকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় সেখানে উপস্থিত কেউ তাকে বাধা দেননি; বরং ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে জমির মালিক ফরহাদ হোসেন জানান, তার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। তাই তিনি আগে থেকেই নজর রাখছিলেন। সকালে ওই নারীকে এক বস্তা করলাসহ ধরে ফেলার পর তার স্বামীকে খবর দিলে তিনি এসে মারধর করেন।

আরও পড়ুন