ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুবিতে কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু 

অনলাইন সংস্করণ
২৮ নভেম্বর ২০২০, ১:৪১ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
কুবিতে কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরু 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
শুক্রবার (২৮ নভেম্বর)  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান এবং  রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আবু তাহের।
এসময় ভার্চুয়াল মাধ্যমে  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন।  একটি বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যেক জনশক্তির জন্য প্রযুক্তিগত জ্ঞানসহ সব ধরনের দক্ষতা প্রয়োজন।  এইরকম কর্মশালা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি'র  পরিচালক  প্রফেসর  বিশ্বজিৎ  চন্দ্র দেব।  প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড একাউন্টস দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)সাবেক পরিচালক ইব্রাহিম  কবির  ইউজিসির পাবলিক ইউনিভার্সিটি  ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক  কামাল হোসাইন।  এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে  বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর সহায়তায় অ্যানুয়েল ট্রেনিং প্রোগ্রাম কমিটি (এটিপি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন