ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুবিতে মহান বিজয় দিবসে র‍্যালি ও শোভাযাত্রা

অনলাইন সংস্করণ
১৬ ডিসেম্বর ২০২০, ৬:০৮ অপরাহ্ণ ৭৩ বার পঠিত
কুবিতে মহান বিজয় দিবসে র‍্যালি ও শোভাযাত্রা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০টা ৪০মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। পরে সকাল ১১:১৫ তে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালি। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির। তিনি আরও বলেন, আমরা যা বলি তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার বুদ্ধিজীবী থেকে কৃষক জনতাসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করেন। জাতির পিতার দৃঢ়তা এবং শক্ত সাহসে আমরা আজকের এই ভুখন্ড পেয়েছি। ৭৫ এ ঘাতকের হাতে শহীদ হবার পূর্বমুহূর্ত পর্যন্ত দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধু ছিলেন বদ্ধ পরিকর। তাই আজকের এই বিজয়ের দিনে আমাদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যাবার প্রতিজ্ঞা করা প্রয়োজন। ‘এর আগে গতকাল থেকে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

আরও পড়ুন