ঢাকা • ৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

কুবিতে মহান স্বাধীনতা দিবস পালিত 

অনলাইন সংস্করণ
২৬ মার্চ ২০২১, ৩:৩৮ অপরাহ্ণ • ৭০ বার পঠিত
কুবিতে মহান স্বাধীনতা দিবস পালিত 
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী । ২৬ মার্চ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

  স্বাধীনতা দিবস উপলক্ষে দিবসের শুরুতে সূর্যোদয়ের পরে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার।   পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ এবং স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতা আন্দোলনের প্রধান সারথি ও অগ্নিপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে স্মরণ করে বলেন, ১৯৭১ সালর ২৫ মার্চ পাকিস্তানী হানাদারবাহিনী, স্বৈরশাসকেরা আমাদের দেশের বুদ্ধিজীবীসহ যাঁরা প্রতিভাবান ছিলেন তাঁদরকে নির্বিচার হত্যা করেছিল। স্বৈরশাসকরা বুঝতে পেরেছিল, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলার জনগণকে চূড়ান্ত পর্যায়ের ডাক দিয়েছিলেন। বাংলার জনগণ আর পিছনে ফিরে যাবে না। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয় বাংলার সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানীর মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি । সেই স্বাধীনতার স্থপতি হলেন মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কল্পনা,  ইচ্ছাশক্তি, প্রতিশ্রুতি, বাংলার জনগণের প্রতি ভালবাসা সবকিছু মিলিয়ই তিনি স্বাধীনতার স্থপতি হয়েছেন। আমাদের এই চেতনা বুক ধারণ করতে হবে।   তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন, দৃঢ়তা, দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে এই বাংলার সকল জনগণকে একত্র করে মানুষের কল্যাণ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের স্থপতি।   এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আবাসিক হল প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ

আরও পড়ুন