ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুবিতে ৪ এপ্রিল পদার্থবিজ্ঞানী জামাল নজরুল স্মরণে ওয়েবিনার

অনলাইন সংস্করণ
২ এপ্রিল ২০২১, ৫:৫১ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
কুবিতে ৪ এপ্রিল পদার্থবিজ্ঞানী জামাল নজরুল স্মরণে ওয়েবিনার
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
বিশ্বখ্যাত বাংলাদেশি গাণিতিক পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে 'ফলিত গণিতে সাম্প্রতিক অগ্রগতি' শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ। রোববার ( ৪ এপ্রিল) সকাল ৯ টা থেকে অনলাইন প্লাটফর্ম জুম-এ অনুষ্ঠিত হবে এ ওয়েবিনার। বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল এন্ড ফিজিক্যাল সায়েন্স এর সাবেক পরিচালক অধ্যাপক ড. এম. আবুল মানসুর চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রিসার্চ সেন্টারটির বর্তমান পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। দুটি সেশনে বিভক্ত এ ওয়েবিনারের প্রথম সাইন্টিফিক সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজীর গণিত ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিয়াওমিং হ্ এবং বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজির সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস। সেশন চেয়ার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো: শওকত আলী। দ্বিতীয় সাইন্টিফিক সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ও জাপানের ওসাকা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো: আতিকুর রহমান আহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জালাল আহম্মদ। দ্বিতীয় সেশনের চেয়ার থাকবেন বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি'র সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। ওয়েবিনারে আগ্রহীরা সকাল ৮ টা ৫০ মিনিট থেকেই জুম আইডি ৬৫৯৯৮০৫৮১৭৫ এবং পাসওয়ার্ড ১২৫১ এর মাধ্যমে যুক্ত হতে পারবেন।

আরও পড়ুন