ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২১, ৫:১৩ পূর্বাহ্ণ ৫৫ বার পঠিত
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের শ্রদ্ধা নিবেদন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের কার্যনির্বাহী কমিটি শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১১ টায় নতুন কমিটির সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি ড. বনানী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাহিদুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মো: মোশাররফ হোসাইন, প্রচার সম্পাদক চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল, ক্রীড়া সম্পাদক মো: আওলাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: মঞ্জুর হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ আইনুল হক ও এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, মো: এমদাদুল হক, মো: রাসেল মনি, মাহবুবুল হক ভূঁইয়া, রাফেজা খাতুন, মো: মহিবুল্লাহ,রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহসহ বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য গত ০৫ জানুয়ারি কুমিল্লা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের একাংশের কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন