ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় নিজ ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ ৭৩ বার পঠিত
কুমিল্লায় নিজ ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লা টাইমস: কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন আক্তারের বাড়ি জেলার বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্সের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, লাশটি একদিন আগের। গলাকাটা অবস্থায় পাওয়া গেছে মরদেহে পচন ধরেছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি মায়ের সঙ্গে রেসকোর্সে বসবাস করতেন। কয়েকদিন আগে তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান, ফলে তিনি একাই বাসায় ছিলেন। মৃতার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে স্বামীর সঙ্গে থাকেন, আরেকজন নোয়াখালীতে এবং তানজিনা আক্তার নামে আরেক মেয়ে রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকেন। মেয়ে তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি বাসায় আসেন। দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে খাটের নিচে রক্ত দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে খাটের নিচ থেকে বেডসিটে মোড়ানো মরদেহ উদ্ধার করে। নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, গতকাল সকালে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনছি খাটের নিচে তার মরদেহ পাওয়া গেছে। এটা স্পষ্টতই একটি হত্যাকাণ্ড। ওসি মাহিনুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন