ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লায় পেয়ারা পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
১৮ ডিসেম্বর ২০২২, ৮:৪২ পূর্বাহ্ণ ৬৯ বার পঠিত
কুমিল্লায় পেয়ারা পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লায় তিতাস উপজেলার মজিদপুরে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে মোঃ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৭ ডিসেম্বর বিকালে মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের আঃ লতিফ এর ছেলে। নজরুলের স্ত্রী রাশিদা অভিযোগ করে বলেন-প্রতিবেশী মহিউদ্দিনের ছেলে সিয়াম ও তার স্ত্রী শাহিনা আক্তার নজরুলকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় । স্থানীয়রা জানান, মহিউদ্দিনের পরিবারের লোকজন প্রায়ই নজরুলের গাছের পেয়ারা পেড়ে নেন। এ নিয়ে নজরুল তাদের সতর্ক করেছিলেন। বিকেলে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় নজরুলকে আটকে কিল-ঘুষি মেরে লাঠি দিয়ে পেটান সিয়াম ও তার স্ত্রী শাহিনা। পরে নজরুলকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন