ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় মা ও কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২৫, ৬:১০ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
কুমিল্লায় প্রাইভেটকার চাপায় মা ও কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু
অনলাইন ডেস্ক: কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার পথচারী মা ও তার শিশুকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাদের দুই বছরের কন্যা তাকিয়া ইসলাম। স্থানীয় সূত্র জানায়, নিহত মাহিনুর আক্তার বিকেলে তার ছোট্ট মেয়েকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ দ্রুতগামী ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। চাপা দেওয়ার পর গাড়িটি সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও শিশু তাকিয়ার মৃত্যু হয়। খাদে পানিভর্তি থাকায় গাড়িটি কিছুটা ডুবে যায়। গাড়ির ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকাবাসীরা জানান, মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে প্রাইভেটকার ও বাস চালকরা গতি নিয়ন্ত্রণ না করে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিহত মা-শিশুর করুণ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। আহতদের চিকিৎসা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলা দায়ের করা হবে।"

আরও পড়ুন