ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লায় মায়ের কোপে মেয়ে খুন!

অনলাইন সংস্করণ
২৪ জুন ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণ ৬৩ বার পঠিত
কুমিল্লায় মায়ের কোপে মেয়ে খুন!
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরির নাম খাদিজা আক্তার (১৩)। সে নলুয়া-চাঁদপুর হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। এছাড়া খাদিজা স্থানীয় নলুয়া-চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার বরুড়া উপজেলার নলুয়া-চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী। স্থানীয়দের বরাতে ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু বলেন, খুরশিদা (নিহতের মা) মানসিক ভারসাম্যহীন। ঘটনার সময় তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। তাই সবাই ধারণা করছে হয়তো উনিই ঘটনা ঘটিয়েছেন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্ত মা মানসিক রোগী। আমরা তাকে কিছুটা অচেতন অবস্থায় পুলিশ হেফাজতে এনেছি। বর্তমানে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।

আরও পড়ুন