ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লায় মা-ছেলের ঝুলন্ত ম*র*দে*হ উদ্ধার

অনলাইন সংস্করণ
৮ জুন ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
কুমিল্লায় মা-ছেলের ঝুলন্ত ম*র*দে*হ উদ্ধার
  • নিজস্ব প্রতিবেদক: 
কুমিল্লার হোমনায় একই রশিতে মা ও ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রহস্যময় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ৮ জুন হোমনা পৌর সভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ি থেকে এ লাশ গুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন ফকির পাড়া এলাকার জজ মিয়ার ছেলে বাবু মিয়ার স্ত্রী সাজিদা আক্তার (২০) ও ছেলে মো. আব্দুল্লাহ (২)। থানা সূত্রে জানা যায়, সকালে ফকির বাড়িতে মা ও ছেলের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এই মৃত্যুর কারণ জানা যায়নি তবে তাঁর শরীরে কোন আঘাতের চিহৃ বা পাওয়া যায়নি। আপাত দৃষ্টিতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসা বাদ চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরেজমিনে গেলে আশে পাশের বাড়ির লোকজন জানান, তাদের প্রেম করে বিয়ে হয় নিহত সানজিদা আক্তার বাবুর বেয়াইন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই কলোহ বিবাদ চলতো। কয়েক বছর বাসা ভাড়া নিয়ে থাকতো। সকালে বাজার করে দিয়ে বাবু দোকানে যায়। বাবুর মা নাতির জন্য দুধ আনতে যায় এবং বাবা কাজে যায়। এ ফাঁকে সে এই অবস্থা হয় পরে পুলিশকে খবর দিলে ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

আরও পড়ুন