ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় সার্বজনীন তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদ্ভোধন

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ ৬১ বার পঠিত
কুমিল্লায় সার্বজনীন তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদ্ভোধন
নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:
শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ শ্রী অদ্বৈত,গদাধর, শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ,হরে কৃষ্ণ হরে রাম। হরের্নাম, হরের্নাম হরে নামৈব কেবলস,কলৌ নাস্তেব,নাস্তেব গতির ন্যথা। শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ১৯ তম ১৬ প্রহর ব্যাপী বিশ্ব জনীন তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ৩দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। সোমবার সকালে কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার হাটাশ সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দ্বীন ভক্তদের আয়োজনে শ্রী শ্রী শ্যামা কালী মন্দির মাঠে ৩দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ভোধন হয়। প্রাকৃতিক দূর্যোগ ও বৈরি আবহাওয়ার কারণে অনুষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন ঘটে,যার ফলে উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ৩১১ ( সংরক্ষিত মহিলা) সদস্য-১১ আরমা দত্ত উপস্থিত হতে পারেনি।তিনি এক ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান। উদ্ভোধনী সভায় শিবু প্রসাদ মজুমদারের সভাপতিত্বে পিয়েল দেবনাথের সঞ্চালনায় সার্বিক কর্মকান্ডের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.আর.রহিম পারভেজ। উদ্ভোধনী সভায় উপস্থিত ছিলেন,মন্দির কমিটির সভাপতি বলাই দেবনাথ,সাধারন সম্পাদক শ্রী কানু কুমার দত্ত(কানাই),অর্থ সম্পাদক উদ্দভ দেবনাথ,সহ সভাপতি শ্রী শংকর দেবনাথ,সদস্য জীবন দেবনাথ। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাতক্ষিরা শ্যাম নগর থেকে আগত নব রত্না সম্প্রদায়।

আরও পড়ুন