ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার এক মাদ্রাসায় ছাত্রকে ধর্ষণ: শিক্ষক গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২১ নভেম্বর ২০২০, ৪:৫৭ পূর্বাহ্ণ ৬৪ বার পঠিত
কুমিল্লার এক মাদ্রাসায় ছাত্রকে ধর্ষণ: শিক্ষক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা নগরীর দারুল নাজাত হাফেজিয়া মাদ্রাসায় ১১ বছরের ছাত্রকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তানভীর আহাম্মেদ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে ওই মাদ্রাসার বড় হুজুর ফারুক হোসাইনের কাছে বিচার নিয়ে গেলে বিষয়টি বাবা-মাসহ কাউকে না জানিয়ে গোপন রাখতে বলেন। কাউকে জানালে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারার ভয় দেখিয়ে চুপ থাকতে বলেন। তারপর ফারুক ওই শিশুকে কারেন্টের পেঁচানো তার দিয়ে দুই পায়ের তালুতে আঘাত করে আহত করেন। বর্তমানে ওই বড় হুজুর পালাতক। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত দারুল নাজাত হাফেজিয়া মাদ্রাসায়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ধর্ষক তানভীর আহম্মেদ (২৪) ও মাদ্রাসার বড় হুজুর ফারুক হোসাইনকে (৪৮) আসামি করে মামলা দায়ের করেন। তানভীর আহাম্মেদ চাঁদপুর জেলার সদর উপজেলার মমিনপুর গ্রামের মো. ফারুক আহাম্মেদের ছেলে এবং ফারুক হোসাইন একই জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা গ্রামের আবুল কাশেমের ছেলে। তারা দুই জনই ওই মাদ্রাসার শিক্ষক। শিশুটির বাবা মামলায় উল্লেখ করেন, ৫-৬ মাস আগে তার ১১ বছরের ছেলেকে ওই মাদ্রাসায় ভর্তি করান। ধর্ষক তানভীর আহাম্মেদ তার ছেলের কোরআন শরীফ ছবক নিতেন। গত ১৯ নভেম্বর স্ত্রীকে নিয়ে ওই মাদ্রাসায় ছেলেকে দেখতে এসে দেখেন সে ভয়ে কাতর এবং অসুস্থ। কারণ জানতে চাইলে শিশুটি জানায় মাদ্রাসার শিক্ষক তানভীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আনোয়াল হক জানান, মাদ্রাসায় শিশু ছাত্রকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হুজুরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি পালাতক রয়েছে।

আরও পড়ুন