ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ ইট ভাটা উচ্ছেদ; ৩ লক্ষ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ৬:০৬ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ ইট ভাটা উচ্ছেদ; ৩ লক্ষ টাকা জরিমানা
চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার “নিউ ইনসাফ ব্রিকস (সাবেক মজুমদার ব্রিকস)” এর চিমনির অংশ বিশেষ, কিলন ও কাঁচা ইটা ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা পূর্বক নগদ আদায় করা হয়েছে। অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব শওকত আরা কলি। এসময় সহযোগিতা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস। জনস্বার্থে অবৈধ ইট ভাটা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন