ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লার দেবিদ্বারে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধানক্ষেত থেকে মোঃ হাসান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের ধানক্ষেতে স্থানীয়রা যুবকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহত হাসান দেবিদ্বার উপজেলার ধামতী পূর্বপাড়া এলাকার ওসমান মিয়ার বাড়ির মো. সেলিম মিয়ার ছেলে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন