ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪ জন

অনলাইন সংস্করণ
১১ জুলাই ২০২০, ৭:৩৬ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪ জন

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে চারজন। শুক্রবার (১০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দূর্ঘটানা ঘটে। দুর্ঘটনাটি ঘটে কুমিল্লা - সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার কালিকাপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮ টার দিকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা কালিকাপুর কোল্ড স্টোরেজের পাশে ফাঁড়ি রাস্তা থেকে মহাসড়কে উঠতেই একটি মালবাহী ট্রাকের নীচে ঢুকে যাওয়ার ফলে, ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়। বাকী যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সকলেই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিলেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ারের সাথে কথা বলে জানা যায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছেন। এবং আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন