ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লার বাঙ্গরায় ছাত্রলীগের কর্মী সভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ • ৬২ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরায় ছাত্রলীগের কর্মী সভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানায় ছাত্রলীগের কর্মী সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হইয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাঙ্গরাবাজার থানা আওয়ামীলীগ অফিসে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের উদ্যোগে মোবাইলের মাধ্যমে কর্মী সভা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হিমেল আহম্মেদের সঞ্চালনায় ও আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, মুরাদনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হাকিম সওদাগর, ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, বাংগরা সদর ইউঃ যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, বাংগরা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু বক্কর সবুজ, ৬ং বাংগরা ইউঃ যুবলীগ সভাপতি বাবলু আলী খান, বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেন লালন প্রমুখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালিকদার সহ বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দরা। সভা শেষে বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। বাঙ্গরা বাজার থানার প্রত্যেকটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ২ হাজার বনজ, ফলজসহ বিভিন্ন প্রকৃতির গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক।

আরও পড়ুন