ঢাকা • ৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১০ দিনপর শিশু রিফানের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৩ জানুয়ারি ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ • ৬৯ বার পঠিত
কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১০ দিনপর শিশু রিফানের লাশ উদ্ধার
মেঘনা উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের ১০ দিন পর আজ (২৩ জানুয়ারি) মেঘনা থেকে হাইওয়েবাহী রাস্তার ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে শিশু রিফানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) ভাওরখোলা ইউনিয়ন বৈদ্যনাথপুর শরিফ হোসেন এর ছেলে রিফান হাসান (৪) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় খেলাধুলা করার জন্য বাড়ির সামনের রাস্তায় যায়, পরে আর ফেরেনি। রিফানের মা বাদী হয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয়রা জানায়, ওমরাকান্দা ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু আছে এমন সন্দেহে তারা মেঘনা থানাকে অবিহিত করলে থানা পুলিশ এসে শিশু রিফানের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মেঘনা সার্কেল ফজলুল করিম মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ পিবিআই ও সিআইডি সিআইডি কর্মকর্তারা। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন লাশ ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন