ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লার লাকসামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৭ নভেম্বর ২০২০, ২:০৬ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
কুমিল্লার লাকসামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
লাকসামে নিখোঁজের ৩ দিন পর নানার বাড়ির পাশের ডোবা থেকে আজাদ আহমেদ মুন্না (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের গন্ডামারা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত মুন্না সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বড়হরি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মায়ের সাথে লাকসাম পৌর শহরের গন্ডামারা গ্রামে নানার বাড়িতে বসবাস করছে। পারিবারিক সূত্র জানায়, গত ২৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় আজাদ আহমেদ মুন্না। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে লাকসাম থানায় নিখোঁজ ডায়েরী করে মা মনোয়ারা বেগম। শুক্রবার সকালে নানার বাড়ির পাশের ডোবায় মুন্নার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক লাকসাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশু মুন্নার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনা। হত্যাকান্ড হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন