ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২০, ১০:১৭ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
কুমিল্লার হোমনায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনা উপজেলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবতাহির (১৩) ও ফাহিম (১১) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

নিহত আবতাহির খোদেদাউদপুর গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে ও ফাহিম আমির হোসেনের চাচাতো বোনের ছেলে।

আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রিপন মিয়ার ছেলে ফাহিম তার খালার সাথে খোদেদাউদপুর বেড়াতে আসে।

সকালে আবতাহিরসহ অন্যান্য ছেলেদের সাথে ফাহিম পুকুরে গোসল করতে যায়। সেখানে পা পিছলে পড়ে আবতাহির ও ফাহিম পানিতে ডুবে যায়।

পরে তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃ্ত ঘোষণা করেন।

এ দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে সকাল সাড়ে ৭ টার দিকে পানিতে পড়ে জয়নাল আবেদীন নামের ১৭ মাসের এক শিশু মারা গেছে। সে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে।

আরও পড়ুন