ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনীত হলেন যারা

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনীত হলেন যারা
  • ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় ১১টি সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে এসেছে নতুন মুখ। নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন দেলর কর্মী-সমর্থকরা। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নতুন দুই প্রার্থী হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। এ আসনে সাবেক সংসদ সদস্য ছিলেন মেজর জেনালেন (অব.) সুবিদ আলী ভুইয়া। এ ছাড়া কুমিল্লা ৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে এই আসনে সংসদ সদস্য ছিলেন নাছিমুল চৌধুরী নজরুল। বাকিরা রয়েছেন আগের মতোই। কুমিল্লা কুমিল্লা-২ ( হোমনা-মেঘনা) সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার ) রাজী মো. ফখরুল, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) অ্যাডভোকেট আবুল হাশেম খান, কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস) বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা ১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মুজিবুল হক মুজিব।

আরও পড়ুন