ঢাকা • ৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

কুমিল্লায় অপহরনের ৪ ঘন্টার পর তরুনীকে উদ্ধার, চার অপহরনকারী আটক

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ৯:৫৯ পূর্বাহ্ণ • ৮১ বার পঠিত
কুমিল্লায় অপহরনের ৪ ঘন্টার পর তরুনীকে উদ্ধার, চার অপহরনকারী আটক
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে চাঁদার দাবীতে অপহরনের ৪ ঘন্টার পর এক তরুনীকে উদ্ধার ও চার অপহরনকারী আটক করেছে র‌্যাব-১১। আজ দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ ফ্রিফিংয়ে র‌্যাব-১১ সিপিসি- ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান। তিনি জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেড এর এক গার্মেন্টস কর্মী তরুনীকে তার পূর্বের ৪ সহকর্মী ফুসলিয়ে ২নং ইপিজেড গেইটের ইয়াছিন মার্কেট সংলগ্ন একটি দোকানে বুধবার রাত ৮ টায় আটকে রাখে। পরে মেয়েটির হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার বাবাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে মেয়ের বাবা বিষয়টি র‌্যাবকে জানালে, র‌্যাব সদস্যরা মেয়ের বাবার সাথে মুক্তিপনের টাকা দিতে গিয়ে ৪ ঘন্টা পর রাত ১২ টায় তাদের আটক করে এবং অপহত তরুনীকে উদ্ধার করে। আটককৃতরা হলেন জেলার লালমাই থানার ছনগাওয়ের আমান উল্লাহর ছেলে আব্দুল মুমিন, সদর দক্ষিন থানার শাকতলা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সিয়াম, উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান ও চৌদ্দগ্রামের জামিয়ার আব্দুর রহিমের ছেলে আরিফ হোসেন।

আরও পড়ুন