ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩৭, মৃত্যু ২ জনের

অনলাইন সংস্করণ
১৩ সেপ্টেম্বর ২০২০, ৬:০৬ অপরাহ্ণ • ৬৮ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩৭, মৃত্যু ২ জনের
ডেস্ক রিপোর্টঃ ১৩ সেপ্টেন্বর কুমিল্লা জেলায় নতুন করে আরও ৩৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৬৯ জনে।আজকের রিপোর্টে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে।মৃতরা সিটি কপোরেশনের ১ জন ও মুরাদনগরের ১ জন। ফলে মৃত্যুর সংখ্যা ১৯২ জনে দাঁড়াল। ছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১০ জন, চৌদ্দগ্রামে ৩ জন, বুড়িচংয়ে ২ জন, দাউদকান্দিতে ১ জন, হোমনায় ৭ জন, মুরাদনগরে ৫ জন, চান্দিনায় ৪ জন, লাকসামে ১ জন, দেবিদ্বারে ৩ জন ও নাঙ্গলকোটে ১ জন।আজকের রিপোর্টে ৯৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি কর্পোরেশনের ৩৪ জন, নাঙ্গলকোটের ১ জন, মনোহরগঞ্জের ৬ জন, হোমনার ৪৪ জন, চান্দিনার ৩ জন ও দেবিদ্বারের ৬ জন। ১৩ সেপ্টেম্বর বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৪ হাজার ৫৬৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩৩ হাজার ৬৬৯ জনের। এর মধ্যে ৭ হাজার ১৬৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৯২ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ৭৭২ জন।

আরও পড়ুন