ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জনসমক্ষে ছুরিকাঘাতে যুবককে খুন

অনলাইন সংস্করণ
১৫ আগস্ট ২০২০, ৫:৪০ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
কুমিল্লায় জনসমক্ষে ছুরিকাঘাতে যুবককে খুন
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় জনসমক্ষে ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে এবং তিনি স্যানিটারি মিস্ত্রীর কাজ করতের। এদিকে, এ ঘটনায় ২ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কাণ্ডে জড়িত। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, আমরা দুইজনকে আটক করেছি। কি কারণে এ হত্যাকাল্ড হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরও পড়ুন