ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় নগদ অর্থ ও পাসপোর্টসহ দালাল চক্রের ৭ সদস্য আটক

অনলাইন সংস্করণ
১ জুন ২০২১, ৩:১৬ অপরাহ্ণ • ৭৬ বার পঠিত
কুমিল্লায় নগদ অর্থ ও পাসপোর্টসহ দালাল চক্রের ৭ সদস্য আটক
ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লায় নগদ ৩ লক্ষ ৭৭ টাকা সহ বিপুল পরিমাণ পাসপোর্ট নিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। কুমিল্লায় বিপুল পরিমাণ পাসপোর্ট, নকল সিলমোহর ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল মঙ্গলবার (১ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর শাসনগাছা ও নোয়াপাড়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে। আটককৃত দালালরা হচ্ছে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া তেতাভূমি গ্রামের মোঃ কানু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), নগরীর নোয়াপাড়া এলাকার জিন্নাহ এর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লব (২৩), মনোহরপুর এলাকার সতীশ চন্দ্র এর ছেলে রতন চন্দ্র (৩৮), শাসনগাছা এলাকার আবুল কাশেম এর ছেলে মোঃ গোলাম সারোয়ার (৩৬), তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে শাহাবুদ্দিন (৫০), দেবিদ্বার উপজেলার বইশেরকোট গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩০) ও কোতয়ালি থানার অলিপুর উত্তর পাড়ার মৃত কাজী আব্দুল খালেক এর ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫)। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর শাসনগাছা ও নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে মোট ১শ ৩ টি পাসপোর্ট, নগদ ৩ লক্ষ ৭৭ হাজার ৮শ টাকাসহ পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র, নকল সীলমোহর, কম্পিউটার,ল্যাপটপ, প্রিন্টার উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত বলে স্বীকার করছে। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করেছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন