ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লায় ভোক্তা-অধিকার আইনে ২৮ হাজার টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৯ সেপ্টেম্বর ২০২০, ৩:৩৬ পূর্বাহ্ণ ৬১ বার পঠিত
কুমিল্লায় ভোক্তা-অধিকার আইনে ২৮ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলার দাউদকা‌ন্দি উপ‌জেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় তদার‌কিমূলক অভিযান প‌রিচালনা করে ৭টি প্র‌তিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র। সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়। এসময় ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জ‌ড়িত থাকার অভিযোগে ৭টি প্র‌তিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ২৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বি‌ক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন করতে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রেখে কেনা-‌বেচা করতে নির্দেশনা দেওয়া হয়। উক্ত কার্যক্রমে উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর সা‌য়েদূর রহমান, জেলা পু‌লিশের এক‌টি টিম ও স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সা‌র্বিক সহযো‌গিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে

আরও পড়ুন