ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় মানসিক রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২০, ৩:২১ অপরাহ্ণ • ৭১ বার পঠিত
কুমিল্লায় মানসিক রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার বরুড়ার ১নং কালিরবাজার ইউনিয়নের জগদাসার গ্রামে মোঃ জহিরুল ইসলাম (৪৫) নামে একজন মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা কিংবা ২ টার সময় বাড়িতে পরিবারের লোকজনের অজান্তে গলায় ফাঁস দেয় জহির। পরে দীর্ঘক্ষণ তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজতে বের হয়ে দেখে জহির গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। পরে তার স্ত্রী’র চিৎকারে বাড়ির অন্যেরা ঘুম থেকে উঠে দেখে জহিরের ঝুঁলন্ত মরদেহ। পরিবার সূত্রে জানা যায়,জহির মানসিক রোগী। সে যখন যা মন চায়,তাই করে। এলাকাতে সবাই জানে জহির মজুমদার মানসিক রোগী। তাই কোন খারাপ কিছু করলেও জহিরকে কেউ কিছু বলে না। ঘটনার দিন কারোর সাথে কোন ঝামেলা হয় না। হটাৎ তার মনে কি হয়েছে বুঝতেছি না। পরিবারের সবার অজান্তে সে একাজ করে ফেললো। জহির বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের জগদাসার মজুমদার বাড়ির ছেলে। জহির মজুমদার বিবাহিত। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার একপুত্র শারিরিক প্রতিবন্ধী। স্থানীয় স্কুল শিক্ষক ও তার প্রতিবেশী শাহআলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন