ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাবনা বর্তমান চিত্র ও সাফল্যগাঁথা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৩ জানুয়ারি ২০২১, ২:৩৪ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
কুমিল্লায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাবনা বর্তমান চিত্র ও সাফল্যগাঁথা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার (৩ জানুয়ারি) মুজিব শতবর্ষ উপলক্ষে লালমাই-ময়নামতি প্রকল্পের উদ্যোগে দারিদ্র্য হ্রাসকরণে বঙ্গবন্ধুর ভাবনা : বর্তমান চিত্র ও সাফল্যগাঁথা” শীর্ষক দিনব্যাপী সেমিনার এবং প্রকল্পের সুফলভোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথির আসন অনলংকৃত করেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, এমপি। সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব মো: শাহজাহান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা নামের যে রাষ্ট্রচিন্তা করতেন তার কেন্দ্রে ছিল সাধারণ মানুষ ও তাদের কল্যাণ। তিনি নিজস্ব ঘরানার কল্যাণকামী রাষ্ট্রের চিন্তা করতেন। তাঁর উন্নয়ন দর্শনের স্পষ্ট প্রতিফলন সোনার বাংলার স্বপ্ন দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, শোষণ-বঞ্চনা-দুর্দশামুক্ত বাংলাদেশের স্বপ্ন। তিনি আরো বলেন, জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন গ্রামীণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণও আর্থ- সামাজিক উন্নয়নে বিগত ছয় দশক ধরে প্রায়োগিক গবেষণার মাধ্যমে গ্রাম উন্নয়নের টেকসই মডেল উদ্ভাবন ও সম্প্রসারণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২০১৬ সাল হতে বার্ড সমন্বিত কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। লালমাই ময়নামতি প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৯৭টি গ্রাম উন্নয়ন সংগঠন সৃজন করা হয়েছে। যার সদস্য সংখ্যা ১৩,৬০৩ জন। প্রকল্পের পুঞ্জিভূত পুঁজির পরিমান ৪,৩৫,৮৩,৩৬২ টাকা। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৩,০৬৯ জনকে ৪,৮৭,৪৪,০০০ টাকা সাধারণ ঋণ এবং ২৮৫০ জনকে ২৫,০০০ টাকার করে ৭,১২,৫০,০০০ টাকা বিশেষ ঋণ প্রদান করা হয়েছে। সেমিনার পরবর্তী অধিবেশনে লালমাই ময়নামতি প্রকল্পের ৮০ জন সুফলভোগীর প্রত্যেককে ২৫,০০০(পঁচিশ হাজার) টাকা করে মোট ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকার বিশেষ ঋণ প্রদান করা হয়েছে।উল্লেখ্য বার্ড কর্তৃক বাস্তবায়িত লালমাই-ময়নামতি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বপালন করছেন ড. মোঃ শফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন), বার্ড। মুজিব শতবর্ষ উপলক্ষে লালমাই-ময়নামতি প্রকল্পের উদ্যোগে “দারিদ্র্য হ্রাসকরণে বঙ্গবন্ধুর ভাবনা : বর্তমান চিত্র ও সাফল্যগাঁথা” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, যুগ্ম পরিচালক, বার্ড। সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম পরিচালক, বার্ড ও লালমাই- ময়নামতি।

আরও পড়ুন