ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় ম্যানহোলে পড়ে এক শিশুর মৃত্যু

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ৫:১০ পূর্বাহ্ণ • ৫৫ বার পঠিত
কুমিল্লায় ম্যানহোলে পড়ে এক শিশুর মৃত্যু
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা নগরীর চাঙ্গিনী হাইস্যার কলোনিতে ম্যানহোলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ঢাকনা বিহীন ম্যানহলে পড়ে রবিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খেলতে গিয়ে ঢাকনা বিহীন ম্যানহলে পড়ে রবিনের মৃত্যু হয়। রবিন কুমিল্লার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মোঃ সুমন মিয়ার ছেলে। মা রোজিনা বেগমের সাথে মামার বাড়ি কুমিল্লার সিটি কর্পোরেশনের চাঙ্গিনী হাইস্যার কলোনিতে বেড়াতে আসেন। পুলিশ জানায়, ৮ বছরের শিশু রবিনকে নিয়ে মা রোজিনা ভাইয়ের বাড়ি ২৩ নম্বর ওয়ার্ডের (কোটবাড়ি) চাঙ্গিনী হাইস্যার কলোনিতে বেড়াতে আসেন। খেলতে গিয়ে এক সময় ম্যানহলের কাছে চলে যায়। ঢাকনা না থাকায় রবিন ভিতরে পড়ে যায়। কিছু সময় পর শিশু রবিন ম্যানহলের পানিতে ভেসে উঠে। এরআগেও ঢাকনাবিহীন এই ম্যানহলের ওপর হাটতে গিয়ে অনেকে পড়ে আহত হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার দাবি করেছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

আরও পড়ুন