ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে

কুমিল্লায় যুবলীগ নেতার হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
১৬ নভেম্বর ২০২০, ৫:২১ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
কুমিল্লায় যুবলীগ নেতার হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা মহানগরীর ২৫ নং ওয়ার্ডে দুর্বৃত্তের হাতে নিহত যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন নিহত জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন নিহত জিল্লুরের স্ত্রী জাহানারা বেগম, তার মা ফেরদৌস আরা বেগম, ভাই ইমরান হোসেন চৌধুরী ও স্থানীয়রা। বক্তারা দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। উল্লেখ্য, কুমিল্লা নগরীর সদর দক্ষিণে জিল্লুর রহমান (৫০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে। জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন