ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় শিশুকে গলাটিপে হত্যা, বাবা ও সৎ মা আটক।

অনলাইন সংস্করণ
১ জুন ২০২০, ৮:০২ পূর্বাহ্ণ • ৭১ বার পঠিত
কুমিল্লায় শিশুকে গলাটিপে হত্যা, বাবা ও সৎ মা আটক।

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় আরাফাত হোসাইন নামে আট বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করেছে সৎ মা। ঘটনা গোপন করতে বাড়ির গোয়াল ঘরে খড়-কুটু দিয়ে ঢেকে রাখার ১০ ঘণ্টা পর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের বাবা ও সৎ মাকে আটক করা হয়েছে।

রোববার রাত ১১টায় চান্দিনা উপজেলার তীরচর গ্রামের নিজ বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত আরাফাত চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের মো: ফরিদ মিয়ার ছেলে। সে তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

নিহতের মা ফেরদৌসী বেগম জানান, রোববার দুপুর ১২টার পর থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি ও আশপাশের এলাকা খুঁজে কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করাও হয়। রাত ৯টার পর এলাকার লোকজন সৎ মার আচরণ সন্দেহজনক দেখে পুরো বাড়িতে তল্লাশি চালায়। পরে গোয়াল ঘরে শিশুর নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

আরাফাতের লাশ পাওয়ায় পর সৎ মা সুমী আক্তার পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল জানান, ফরিদ মিয়ার প্রথম স্ত্রীর তিন মেয়ে ও একটি মাত্র ছেলে আরাফাত। আর দ্বিতীয় স্ত্রী সুমী আক্তারের ছোট একটি ছেলে সন্তান রয়েছে।

জিজ্ঞাবাসাবাদে আটক সৎ মা সুমী আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে। বলেন- প্রথম স্ত্রীর সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই পরিকল্পিতভাবে শিশু আরাফাতকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা পর ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের বাবা ফরিদ মিয়া ও সৎ মা সুমী আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।

আরও পড়ুন