ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

অনলাইন সংস্করণ
১৮ এপ্রিল ২০২১, ৪:৫৩ পূর্বাহ্ণ • ৬৯ বার পঠিত
কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার জগতপুর ও মঙ্গলকান্দি-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় একটি শিয়ালকে ক্ষুব্ধ গ্রামবাসী পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। পরে শিয়ালের কামড়ে আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হলেন, ২য় দশানীপাড়ার শাহ আলম আযাদের খালা শামসুন্নাহার (৭৩), সরকারপাড়ার সুজন মিয়ার মেয়ে সানিয়া (৬), মোবারক মিয়ার ছেলে মোঃ বাবু (২২), ১ম গোবিন্দপুরের মফিজুদ্দিনের মেয়ে লিপি আক্তার (১৫), মঙ্গলকান্দি-রায়পুরের কফিলউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আমিনউদ্দীনের ছেলে আঃ হক (৬০) । শিয়ালের কামড়ে আহত শামসুন্নাহারের ছেলে শাহ নেওয়াজ আযাদ বলেন, আমার আম্মা নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে ওজুরত অবস্থায় দলবদ্ধ শিয়াল আক্রমণ করে আমার আম্মাকে পায়ে কামড়ে আহত করেছে। জগতপুর সরকারপাড়ার প্রত্যক্ষদর্শী ইয়াছিন ভুঁইয়া জানান, বাবু বাড়ির উঠানে দাঁড়ানো ছিল। হঠাৎ একটি শেয়াল বাবুকে কামড়িয়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি শেয়ালকে আটকে সবাই বেদম মার দেয়। এতে শেয়ালটি মারা যায়। অপর শেয়ালটি পালিয়ে যায়। অপর প্রত্যক্ষদর্শী মোখলেছুর রহমান জানান, গ্রামে শেয়ালের উপদ্রব বেড়েছে। রাতে শেয়ালের দল চিৎকার চেঁচামেচি করে। প্রায়ই খাবারের সন্ধানে শেয়ালের দল বাড়ি-ঘরে হানা দেয়। তবে আগে এভাবে কখনও কাউকে কামড়ে দেয়নি। তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাঃ সরফরাজ হোসেন খান জানান, হাসপাতালে ৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে যায়। বাকিদেরকে আগামীকাল সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন