ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ১৭ ভরি স্বর্ণ সহ ৩ জন গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৯ জুলাই ২০২০, ২:০৫ অপরাহ্ণ ৬১ বার পঠিত
কুমিল্লায় স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ১৭ ভরি স্বর্ণ সহ ৩ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোগাসাইর বাজারের স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া ৪০ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গত ২৪ জুলাই দুপুরে এ স্বর্ণালঙ্কার চুরি হয়। আজ বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় ঘটনার দিন দুপুর বেলায় আসামী শামীম হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ চোর দল এ ঘটনা ঘটায়। পরে দোকান মালিক এমদাদুল হক বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ ঘটনা তদন্ত কালে ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গ্রেফতার কৃতরা হলো নরসিংদী জেলার রায়পুর থানার নিলক্ষা গ্রামের আবুল হাসেমের গ্রেফতার কৃতরা হলো নরসিংদী জেলার রায়পুর থানার নিলক্ষা গ্রামের আবুল হাসেমের ছেলে শামীম হোসেন (২৮), কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাগলপুর গ্রামের তালেব হোসেনের ছেলে মোঃ রোকন (২৭) এবং একই জেলার ইউসুফ নগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ হাছান (৩০) আটক ব্যাক্তিরা জিজ্ঞাসাবাদে তাদের দোষ স্বীকার করেছে।

তাদেরকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়ার প্রস্তুতি চলছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন