ঢাকা • ৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাথেরুমে মহিলা রোগীর ঝুলন্ত লাশ

অনলাইন সংস্করণ
২ মার্চ ২০২১, ৪:২০ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাথেরুমে মহিলা রোগীর ঝুলন্ত লাশ
হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁস দিয়ে এক মহিলা রোগীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (০২ মার্চ) আনুমানিক দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টয়লেটে থেকে সাজেদা বেগম (৬৫)নামের এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ডহরগোপ গ্রামের মৃত সাহাব উদ্দিনের মেয়ে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে গত ১৮ জানুয়ারী রোগীটি শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধিন ছিল। সরেজমিনে হাসপাতালে গেলে শ্রীমদ্দি গ্রামের নাছরিন নামের একরোগী দৈনিক, বাংলাদেশ জার্নাল কে জানান রোগীনি সাজেদা বেগম(৬৫) স্বাভাবিক আচরন করতো এবং বাচ্চা ছেলে মেয়েদের সাথে খেলা ধূলা করতো। তবে পুলিশকে ভয় পাইতো। সে প্রায়ই বলতো কামরুজ্জমান আমাকে এরেস্ট করতে পুলিশ পাঠাইবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো.কামরুল ইসলাম মুঠো ফোনে জানান সাজেদা বেগম(৬৫) মুরাদনগর উপজেলার আলগীরচর গ্রামে বিয়ে হয়। তার কোন ছেলে মেয়ে নাই। স্বামী মারা যাওয়ার পর থেকে সে ডহরগোপ গ্রামে বাপের বাড়িতে থাকতো। কিন্ত তার ভাইয়ের স্ত্রী রহিমা বেগম তার ছেলে দুলাল মিয়া ও কামরুজ্জামান নাকি তার সাথে দুর্ব্যবহার করতো বলে আমার নিকট বিচার চাইতো। আমি বিচার করতে চাইলে তার আত্মীয়রা তাকে মানুষিক রোগী বলে চালিয়ে দিতো। তারা কোন বিচার করেনি। এর পর থেকে সে বাড়ি ছেড়ে যেখানে সেখানে বসবাস করতে থাকে। এ দিকে রোগীনির ভাইয়ের ছেলে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ডহরগোপ গ্রামের মো. কামরুজ্জামান মুঠো ফোনে জানান, সাজেদা বেগম আমার দুর্সম্পকের ফুপু। তিনি মানষিক রোগী ছিলেন। কে বা কাহারা হোমনা হাসপাতালে ভর্তি করিয়েছে আমি জানি না। আজ শুনেছি দুপুরে তিনি হাসপাতালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ দিকে এলাকাবাসি সূত্রে জানাগেছে, তার বাপের অংশ (বাড়ি) ফিরে পাইতে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সহ স্থানীয় চেয়ারম্যান কামরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দৌড়া দৌড়ি করতো। কেহ তার বিচার করে নাই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছালাম সিকদার বলেন, রোগীটি শ্বাস কষ্টনিয়ে ভর্তি হয়। আজ দুপুরের বাথরুমে ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছে। পরে পুলিশ এসে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আবুল কায়েস আকন্দ রোগীনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । তবে লাশ ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন