ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় সৎ বোনকে কুপিয়ে জখম

অনলাইন সংস্করণ
২৭ অক্টোবর ২০২০, ৫:৩৬ অপরাহ্ণ • ৬২ বার পঠিত
কুমিল্লায় সৎ বোনকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামে ছকিনা আক্তার (৩৭) নামের সৎ বোনকে কুপিয়ে জখম করেছে তার সৎ ভাই নূরে আলম। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পৌঁছইর গ্রামের সেনোয়ারা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ছকিনা আক্তার পৌঁছইর গ্রামের মৃত. আব্দুল মন্নানের মেয়ে। আহত ছকিনা আক্তারের মা সাবেক মেম্বার ছেনোয়ারা বেগম বলেন, আব্দুল মন্নানের ২ সংসার রয়েছে। মারা যাওয়ার পর দুই সংসারের ছেলে মেয়েদের মাঝে ঝগড়া বিবাদ হয়। তিনি বলেন, বাড়িতে তিনটি বিদ্যুতিক মিটার রয়েছে যৌথভাবে মিটার গুলো ব্যবহার করা হয়। মঙ্গলবার দুপুরে ছকিনা আক্তার বিদ্যুতের বিল খুঁজতে গেলে সৎ ভাই নূরে আলম তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে ও অন্যান্য ভাই বোনেরা মারধর করে। পরিবার উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত সৎ ভাই নূরে আলম বলেন, সে রেন্স দিয়ে নিজের মাথা নিজে ফাটিয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন