ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লায় হত্যা মামলার আসামীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৪:৪০ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লায় হত্যা মামলার আসামীর যাবজ্জীবন কারাদন্ড
নিজস্ব প্রতিবেদকঃ
পরকীয়ার জের ধরে খুনের ঘটনায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা দায়রা জজ (তৃতীয় আদালত) নাসরিন জাহান। সাজাপ্রাপ্ত আসামির নাম মাসুম বিল্লাহ। সে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। তাকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরো দু’বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়। মামলার এজহার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী মাসুম বিবাহিত। তবুও সে প্রতিবেশী গ্রামের আসমার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে আসমা তার সম্পর্কের স্বীকৃতি দাবী করে। তবে নানান ছলছুতোয় মাসুম আসমাকে এড়িয়ে চলে। ২০১৬ সালে ২১ এপ্রিল রাতে আসমা ফোন করে মাসুমকে দেখা করতে বলে। রাতের অন্ধকারে আসমা ও মাসুম তাদের সম্পর্ক নিয়ে কথা বলার সময় মাসুম আসমার গলার ওড়না দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে আসমাকে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ২২ এপ্রিল নিহত আসমার বড় ভাই জসিম উদ্দিন চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোনের কললিস্টের সাহায্য আসামী মাসুমকে গ্রেফতার করে পুলিশ। আটক মাসুম তার জবানবন্দিতে আসমাকে হত্যার কথা স্বীকার করেন। স্বীকৃতি দাবী করায় বিরক্ত হয়েই আসমাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘ চার বছর ধরে শুনানীর পর আজ মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। রায়ের পর সন্তুোষ প্রকাশ করে নিহত আসমার বড় ভাই জসিম উদ্দিন ও রাষ্টপক্ষের আইনজীবী এডিশনাল পিপি আমিনুল ইসলাম।

আরও পড়ুন