ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন সংস্করণ
২৭ সেপ্টেম্বর ২০২০, ১:২৮ অপরাহ্ণ • ৬১ বার পঠিত
কুমিল্লায় ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাত মাসে আটক সাত কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। রবিবার বিজিবি-১০ কুমিল্লা সদর দপ্তরের শালবন মাল্টিপারপাস হল সংলগ্ন মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.গোলাম ফজলে রাব্বি জানান, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে মালিকবিহীন অবস্থায় আটক করা সাত কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা, বিভিন্ন অবৈধ ট্যাবলেট ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য।

আরও পড়ুন