ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটির যাত্রা শুরু

অনলাইন সংস্করণ
২০ অক্টোবর ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ • ১২৪ বার পঠিত
কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটির যাত্রা শুরু
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এবং ভ্রমণ পিপাসুদের নিয়ে যাত্রা শুরু করলো কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি। বুধবার (২০ অক্টোবর) লোক প্রশাসন বিভাগের প্রভাষক ও সহকারি প্রক্টর ফয়জুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। লোক প্রশাসন বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সবুজকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইমদাদুল হক রিফাদকে সদস্য সচিব করে ৩ মাসের জন্য এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন মেহেদী হাসান মুরাদ, মুনিম হাসান অনিক, এনায়েত উল্লাহ, আবুবকর সিদ্দিক ফরহাদ, মঈনুদ্দীন ইরফান, মো. আজিজুল হল মুন্না ও মুহসিন জামিল। উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্যুর বিষয়ক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটি।’

আরও পড়ুন