ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পেলেন ফরহাদ ফকির

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ৭:৪৩ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পেলেন ফরহাদ ফকির
ফয়সাল মবিন পলাশঃ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ ফকির স্বেচ্ছায় উক্ত পদ থেকে অব্যাহতি নিয়েছেন। ৬ ই সেপ্টেম্বর ২০২০ই কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্যাডে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে ১৩ ই সেপ্টেম্বর ২০২০ইং বাংলাদেশ ছাত্রলীগ প্যাডে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ এর সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হতে ফরহাদ আহমেদ ফকির কে অব্যাহতি প্রদান করেন। মোঃ ফরহাদ আহমেদ ফকির স্ব-পদ থেকে অব্যাহতি পত্রে লিখেন আমি তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অঙ্গিকারাবদ্ধ। এবং তিতাস উপজেলা জনগনের সেবা দিতে গিয়ে আমি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে সময় দিতে পারছি না। আমি মনে করি এই পদে অন্য কাউকে দায়িত্ব দিলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ আরো গতিশীল হবে। সে আলোকে আমি আমার পদ থেকে অব্যাহতি নিয়েছি। তারই সাথে আমি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ তথা বাংলাদেশ ছাত্রলীগ এর সাফল্য কামনা করি।

আরও পড়ুন