ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ

অনলাইন সংস্করণ
১ নভেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ণ ৭৬ বার পঠিত
কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ ‎মুরাদনগরে কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে সামাজিক সংগঠন মুরাদনগর সমিতি ঢাকা'র উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। ‎ইঞ্জিনিয়ার এনামুল হক খান এর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, নুরুনাহার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকা মোসা: ইয়াসমিন আক্তার, নৈয়ার ডঃ খন্দকার মোশাররফ উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, সংগঠনটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, মোঃ মনিরুল হক, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ দুলাল মিয়া ভুঁইয়া। ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ রাশেদ আহমেদ রিশাত, ‎শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল আলিম, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ ডাক বিভাগ সাবেক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ মোসলেহ উদ্দিন, ‎নির্বাহী সদস্য, এ, কে এম নেছার উদ্দিন দুলাল, ‎সেচ্ছাসেবকদল নেতা মাহবুব হোসেন খান এমরান, সমাজ সেবক নাজমুস শাকিব তন্ময়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সমাজের সুশীল প্রতিনিধিরা। মানববন্ধন ও সমাবেশে বক্তারা, কুমিল্লা নামে বিভাগ, ‎মুরাদনগরকে জেলা ঘোষনা, উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা, উপজেলার উত্তর-দক্ষিণে যে কোন স্থানে ‘নতুন উপজেলা’ ঘোষনা, গ্যাস সংযোগ, ইপিজেড নির্মাণ বাস্তবায়ন, গোমতীর দুই পাড়ে বেড়িবাঁধ নির্মাণ, কৃষি জমিতে গভীর নলকূপ বসানো, গোমতী নদীসহ অন্যান্য নদী ও খালগুলো খনন, বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ, টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট ও পলিটেকনিক ‎ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বাল্য বিবাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, যৌতুক প্রথা, মাদকাসক্তি, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধের দাবি জানান।

আরও পড়ুন