ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে মিথ্যা সংবাদ নয়, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে; এমপি বাহার

অনলাইন সংস্করণ
৭ নভেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে মিথ্যা সংবাদ নয়, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে; এমপি বাহার
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লা সদর আসনের সংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, মিথ্যা সংবাদ নয় সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে কুমিল্লা উন্নয়ন ও অগ্রগতির সাথে সম্পৃক্ত হতে হবে। এমপি বাহার বলেন, আমি কুমিল্লায় দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির সাথে জড়িত, প্রতিদিন মানুষের জন্য কাজ করছি। জীবনের সকল আনন্দ সুখ ত্যাগ করেছি মানুষের জন্য তিনি বলেন, প্রতিটি সময় ব্যং করেছি কুমিল্লা ও কুমিল্লার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এমপি বাহার বলেন, কুমিল্লা প্রেসক্লাবও কুমিল্লার পেশাজীবী সাংবাদিকদের জন্য। এখানে সকল সাংবাদিকরা একসাথে কাজ করে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাহার এ কথা বলেন। শনিবার (৭ নভেম্বর) সকালে প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা প্রেসক্লাবের একটি নির্ধারিত কক্ষে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রকাশিত গ্রন্থ ও বঙ্গবন্ধুর আলোকচিত্র দিয়ে বঙ্গবন্ধু কর্ণার করে দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। ফলক উন্মোচন ও ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা, সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ্ আলম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন। কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান সরদার।

আরও পড়ুন