ঢাকা • ৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

কুমিল্লা মুরাদনগরে ২৩৯টি পরিবারের মাঝে গরুর গুস্ত বিতরণ

অনলাইন সংস্করণ
১৩ মে ২০২১, ৪:২২ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
কুমিল্লা মুরাদনগরে ২৩৯টি পরিবারের মাঝে গরুর গুস্ত বিতরণ
সাজ্জাদ হোসেনহ শিমুলঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ২নং আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর গ্রামের "পীর কাশিমপুর মানব কল্যাণ সংঘ'র" উদ্যোগে ২৩৯ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর গুস্ত বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধায় সংগঠনটির উদ্যোগে একটি গরু জবাই করে দুস্ত অসহায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়। পীর কাশিমপুর মানব কল্যাণ সংঘ'র উপদেষ্টা পরিষদে রয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিশতী, শিমুল বিল্লাল শিমুল, রফিকুল ইসলাম মাষ্টার, মোহাম্মদ সোহেল সামাদ, মোহাম্মদ সাইদুল কবির। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম সামদানির সভাপতিত্বে পীর কাশিমপুর মানব কল্যাণ সংঘ'র উপদেষ্টা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিশতী ও শিমুল বিল্লাল শিমুল বক্তব্য রাখেন... করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম ধাপেও পীর কাশিমপুর মানব কল্যাণ সংঘ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। এ সময় সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ মফিজ মিয়া, সাধারন সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কৌষিক আহম্মেদ, সহ সভাপতি মোকলেছুর রহমান, সোহেল ভূঁইয়া, মোহাম্মদ কাইয়ুম, জীবন মুসলিম উদ্দিন। যুগ্ম সম্পাদক বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিন ইউসুফ, সুমন মাহমুদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক ইমন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জসিম মুন্সি, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান রিয়াদ সদস্য রনি, সজিব, সোহেল সহ আরো অনেকে। পীর কাশিমপুর মানব কল্যাণ সংঘ'র সেচ্ছাসেবী কর্মীরা রাতের আধারে প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দিয়ে আসেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ব্যাতিক্রমী আয়োজনের কারনে উল্লাসিত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষ গুলো।তাদের এই ব্যাতিক্রমী উদ্যোগের ভূয়শী প্রসংশা করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন