ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

অনলাইন সংস্করণ
১১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ ১০৩ বার পঠিত
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৬ কেজি ভারতীয় গাঁজা  উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার(১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলার সীমান্তবর্তী রাশেজপুর ফরেষ্ট বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবি জানায়,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক, অস্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আন্ত:সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিওিতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাশেজপুর ফরেষ্ট বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার চালান ফেলে পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে।

বিজিবি আরো জানায়, উদ্ধার করা গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধংস করা হবে এবং সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন